সর্বশেষ

গোপালগঞ্জে সরস্বতী পূজার রাতে প্রতিমা ভাঙচুর

আগেই খুলে নেওয়া হয় সিসিটিভি ক্যামেরা

  • 1:54 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:৩২৫ বার
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে একটি সরস্বতী প্রতীমা ভাঙচুর করা হয়েছে।

মেলবোর্ন, ২৫ জানুয়ারি-  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরস্বতী পূজার রাতে একটি সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের আগে ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। এতে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (স্বরস্বতী পূজার দিন) রাতের আঁধারে উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে পূজা শেষ করে ভক্তরা মণ্ডপ ত্যাগ করেন। এর পরই অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা সরস্বতী প্রতিমার ঘাড় মটকে মাথা ঝুলিয়ে রাখে। শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন।

সংবাদ পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাতসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্য ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙচুরের আগে মণ্ডপ এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। ফলে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এ কারণে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। মন্দির কমিটিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au