বিশ্ব

ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

  • 9:15 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার
আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি- ইরানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্র প্রায় শেষ করে ফেলেছে বলে ধারণা করছে ইসরাইল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম চ্যানেল-১২।

রোববার প্রকাশিত প্রতিবেদনে চ্যানেল-১২ জানায়, সম্ভাব্য হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ধরে নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েনে আর কয়েকদিন সময় লাগতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আগামী দিনে ইউএসএস আব্রাহাম লিংকনসহ বেশ কয়েকটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার এই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় পরিসরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। এই মোতায়েনের মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার। পাশাপাশি ফাইটার স্কোয়াড্রন, অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর অগ্রসর হচ্ছে। তার এই বক্তব্যের পর থেকেই ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এবং সংঘাতের পরিবর্তে ইরান সরকারের সঙ্গে সংলাপের পথ খোলা রাখতে আগ্রহী।

এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। গত ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের মধ্যে সরকারবিরোধী সহিংস আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।

বিক্ষোভ চলাকালে ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিলেও পরে তিনি জানান, হত্যাকাণ্ড বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।

এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের জন্য জারি করা নির্দেশনায় এখনো কোনো পরিবর্তন আনেনি। তবে পরিস্থিতির অবনতি হলে নতুন নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ওপর ছোট বা বড় যেকোনো ধরনের হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: চ্যানেল-১২

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au