বিশ্ব

ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

  • 4:47 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও ভারত ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে সোমবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি উল্লেখ করেন যে গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নতি ও বিকাশ লাভ করেছে। তাঁর মতে, এ সম্পর্ক বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শি বলেন, চীন সবসময়ই বিশ্বাস করে এসেছে যে ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে একসঙ্গে এগিয়ে যাওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ। তিনি চীন ও ভারতের সম্পর্ককে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নৃত্য’-এর সঙ্গে তুলনা করেন।

তিনি আরও বলেন, উভয় পক্ষের উচিত পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করা এবং একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা।

পারমাণবিক শক্তিধর এই দুই এশীয় প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখনো স্পষ্টভাবে নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত রয়ে গেছে।

২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। ওই ঘটনার পর সীমান্ত এলাকায় উভয় দেশই ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করে।

তবে গত বছর থেকে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাও বাড়তে থাকে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মেলবোর্ন, ২০ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা নামের নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের…

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হওয়া স্বাধীনতার চেতনার পরিপন্থী: মৃত্যুঞ্জয় ধর ভোলা

মেলবোর্ন, ২০ জুন- স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা…

চার বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন হ্যারি, তবে উইলিয়ামের সঙ্গে দূরত্ব এখনো অটুট

মেলবোর্ন, ২০ জুন- দীর্ঘ চার বছর পর স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন প্রিন্স…

যে কারণে বিশ্বকাপ ইতিহাসের অংশ হচ্ছে জাপান-তিউনিসিয়া ম্যাচ

মেলবোর্ন, ২০ জুন- প্রায় এক শতাব্দীর গৌরবময় যাত্রায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে যাত্রা শুরু করা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ…

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে সম্পদ সঞ্চয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনের পর।…

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au