বিশ্ব

বিশ্বব্যাপী ৬ দিন ইতালি ভিসা আবেদন বন্ধ থাকবে যে কারণে

  • 2:00 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:৩১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জানুয়ারি-  আগামী ফেব্রুয়ারি মাসে টানা ছয় দিন বিশ্বজুড়ে ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেডেশন ও প্রযুক্তিগত উন্নয়ন কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।

সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাসের পাঠানো এক বার্তায় জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন করে কোনো ভিসা আবেদন জমা দেওয়া যাবে না। ওই সময় ভিসা আবেদন গ্রহণকারী সংস্থা ভিএফএস গ্লোবালকেও আবেদনপত্র গ্রহণ বা প্রত্যাহারের অনুরোধ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এর আগে যেসব আবেদন জমা দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে দূতাবাস যদি অতিরিক্ত কোনো নথি চেয়ে থাকে, কেবল সেসব কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনে সাধারণত ন্যূনতম ১০ কর্মদিবস সময় লাগতে পারে।

প্রযুক্তিগত উন্নয়ন শেষে নির্ধারিত তারিখের পর থেকে স্বাভাবিক নিয়মেই ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে ইতালি দূতাবাস।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au