সর্বশেষ

ফুটবল বিশ্বকাপ বয়কটের আহ্বান সাবেক ফিফা সভাপতির

  • 4:22 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে বিতর্ক যেন দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অভিবাসন নীতিকে কেন্দ্র করে এবার সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানালেন খোদ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ঘাটতিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানান, ভক্তদের জন্য তার একটাই উপদেশ, যুক্তরাষ্ট্র এড়িয়ে চলুন। তার মতে, স্টেডিয়ামে যাওয়ার চেয়ে টেলিভিশনে বসেই খেলা দেখা ভালো।

এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে ব্লাটার সহমত প্রকাশ করেছেন সুইস আইনজীবী মার্ক পিথের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের সঙ্গে।

জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হওয়ার ঘটনাকে সমর্থকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন পিথ। গত সপ্তাহে আরও এক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর ঘটনাও সামনে আসে।

এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ এবং সুইস আইনজীবী মার্ক পিথও বিশ্বকাপ বর্জনের কথা বলেছেন। জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ গত সপ্তাহে মন্তব্য করেন, বিশ্বকাপ বয়কট নিয়ে ভাবার সময় এসেছে।

শুধু ব্লাটারের আহ্বানই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি ও বিভিন্ন নিষেধাজ্ঞাও সমর্থকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্ট রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। পাশাপাশি ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও বাধা রয়েছে।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au