সর্বশেষ

মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া

  • 4:43 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি -লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশা তুলনা করতে দেখা যায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে। দুজনের সঙ্গে একত্রে খেলার অভিজ্ঞতা আছে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। কে সেরা- এমন প্রশ্নে স্বদেশি মহাতারকা মেসিকেই এগিয়ে রাখলেন তিনি। তবে আরেকদিক থেকে ডি মারিয়া এগিয়ে রেখেছেন রোনালদোকে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার সাবেক এই আগ্রাসী মিডফিল্ডার। ডি মারিয়ার মতে মেসি সৃষ্টিকর্তার কাছ থেকে সেরা ফুটবলার হওয়ার উপযোগী উপহার পেয়েছেন। আবার রোনালদোকে সবচেয়ে ‘পেশাদার’ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন একসময় তার সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা এই আলবিসেলেস্তে তারকা।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন ডি মারিয়া। ফলে জাতীয় দলের হিসাবে রাইভাল হলেও, ক্লাবের সাবেক সতীর্থ রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘পেশাদারিত্বের বিচারে ক্রিস (রোনালদো) সবার সেরা, অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই থাকবে। নিজের মান ধরে রাখার জন্য সে যতটা পরিশ্রম করে এবং সামর্থ্য অক্ষুণ্ন রাখতে যে প্রচেষ্টা, তা সত্যিই প্রশংসনীয়। লিওর সঙ্গে প্রতিযোগিতায় সেরা হয়ে থাকতে তার ধারাবাহিক প্রচেষ্টা থাকে। কিন্তু তার কাজটা কঠিন হয়ে পড়েছে মেসির যুগে এসে পড়ায়!’

১০০০তম গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর সঙ্গে মেসির তুলনা নিয়ে ডি মারিয়া আরও বলেন, ‘ক্রিস হলো পুরোটাই কঠোর পরিশ্রমের সমন্বিত রূপ, তার মধ্যে সবার চেয়ে সেরা হওয়ার প্রচেষ্টা আছে। তবে আমার ড্রেসিংরুমের অপর সঙ্গী মেসি দেখিয়েছে যে, সেরাদের সেরা হওয়ার জন্য তার মধ্যে সৃষ্টিকর্তার দেওয়া উপহার আছে।’

২০২৪ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার দিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডি মারিয়া। যদিও তাকে আরও বেশি সময় আকাশী-নীল জার্সিতে দেখতে চেয়েছিলেন আলবিসেলেস্তে সমর্থকরা। অন্যদিকে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি ও রোনালদো। ২০২৬ বিশ্বকাপ দিয়ে তারা শেষবার ফিফার মেগা ইভেন্ট খেলবেন বলে ধারণা করা হচ্ছে। ৩৮ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারে প্রাপ্তির ষোলোকলা পূর্ণ করেছেন। জিতেছেন সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া রোনালদো ৫টি ব্যালন ডি’অর এবং ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব জিতেছেন।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au