সর্বশেষ

T-20 বিশ্বকাপের ফাঁকা সময়ে বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বিসিবি

  • 1:51 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারত থেকে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির অনুরোধ করেছিল বিসিবি। আইসিসি তা আমলে না নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে। বিশ্বকাপের ফাঁকা সময়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি।

বিশ্বকাপে অংশগ্রহণ না করায় আগামী মার্চের আগে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। ১২, ১৪ ও ১৬ মার্চ তিনটি ম্যাচ খেলবে তারা। এর আগে প্রায় একমাসের বেশি সময় ফাঁকা থাকায় ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া নতুন টুর্নামেন্ট আয়োজনের আলোচনা করেছেন বোর্ড কর্তারা।

পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে সিসিডিএম টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ বলেন, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ এটা নিয়ে কাজ করছে, আপনারা যথাসময় এটার হালনাগাদ জানতে পারবেন। এটা এখনও প্রক্রিয়াধীন। ক্রিকেট পরিচালনা বিভাগ বিভিন্ন বিকল্প চিন্তা করছে। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এ ব্যাপারে জানতে পারবেন।’

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au