সর্বশেষ

ফুটবলে সিন্ডিকেট থাকলে অবশ্যই ভেঙে ফেলা হবে: আমিনুল হক

  • 1:57 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবারের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কয়েকদিন বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা বর্জন নিয়ে কথা বললেও ফুটবল ঘিরে কিছু বলেননি। এবার ফুটবল নিয়েও বললেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। ফুটবলে সিন্ডিকেট সংক্রান্ত প্রশ্নে শক্ত অবস্থানের কথা জানালেন।

ফুটবলের সিন্ডিকেট সংক্রান্ত প্রশ্নে নির্বাচনী প্রচারের সময় আমিনুল বলেন, ‘আমি এখনও জানি না ফুটবলে কোন সিন্ডিকেট আছে কিনা। যদি থাকে অবশ্যই সেই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। কারণ খেলাধুলা এমন একটি জায়গা যেটি যোগ্যতার ব্যাপার।’

মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে উল্লেখ করে সাফজয়ী গোলরক্ষক বলেছেন, ‘বাংলাদেশে চাইলেই কেউ সিন্ডিকেট করে খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই। মেধা ও যোগ্যতার মাধ্যমে যারাই থাকবে তারাই খেলবে। সেখানে কোন সিন্ডিকেট থাকলে অবশ্যই ভেঙে ফেলা হবে।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আমিনুল ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১০ সালে এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দলের অধিনায়ক তিনি।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au