সর্বশেষ

রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

  • 3:00 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে তিন বিভাগে জায়গা পেয়েছে দেশের তিন সিনেমা। সিনেমাগুলো হল ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’।

এর মধ্যে ‘দেলুপি’ প্রেক্ষাগৃহে আসে গেল বছরের নভেম্বরে। বাকি দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায়। উৎসবেই প্রিমিয়ার হবে ‘রইদ’ ও ‘মাস্টার’ এর। তিনটি সিনেমাই উৎসবে চারদিন করে প্রদর্শিত হবে। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে বৃহস্পতিবার; যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘ব্রাইট ফিউচারে’ শাখায় ‘দেলুপি’

‘দেলুপি’ সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গ্লিটজকে জানিয়েছেন, উৎসবের ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত হয়েছে ‘দেলুপি’। আগামী ৩১ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ৪, ৬ ও ৭ তারিখ ‘দেলুপি’ দেখানো হবে বলে জানিয়েছেন তাওকীর।

খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের নিরন্তর সংগ্রাম উঠে এসেছে।  এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। গেল ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পরে আসে ঢাকার প্রেক্ষাগৃহে। মুক্তির পর বেশ আলোচনায় আসে সিনেমাটি। ‘দেলুপি’ প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে ‘মাস্টার’

পলিটিক্যাল থ্রিলার ঘরানায় ‘মাস্টার’ সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে। উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ ও ৭ তারিখে দেখানো হবে।

‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। জনগণের সমর্থন নিয়ে তিনি মোহগঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। ক্ষমতার সঙ্গে আসে নানা ধরনের চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। কাউকে না বলতে পারেন না জহির, আবার তার বিবেকও সায় দেয় না। এই দ্বন্দ্ব বদলে দেয় তাকে। আদর্শবাদ দিয়ে শুরু হওয়া যে পথচলা, তা ধীরে ধীরে রূপ নেয় কর্তৃত্ববাদী মানসিকতায়। শিক্ষক জহিরের সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। এমনই গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য; সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ। প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

‘রইদ’ যাচ্ছে ‘টাইগার কম্পিটিশনে’

নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ ‘টাইগার কম্পিটিশনে’ বিভাগে দেখানো হবে। এই সিনেমাটি ফেব্রুয়ারির ২, ৩, ৫ ও ৭ তারিখে প্রদর্শিত হবে।

‘রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী পাগল হওয়ায় স্ত্রীর কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন। কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন। চিত্রনাট্যে দেখানো হয়েছে বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান এডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।

সিনেমায় গ্রামীণ প্রেক্ষাপটে ধারণ করা দৃশ্যে ভিন্নতা উঠে এসেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন,…

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৬১ শতাংশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, বুধবার (ভোটের দিন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au