সর্বশেষ

মিমি চক্রবর্তীর হেনস্তার অভিযোগে ৩ দিন পর গ্রেপ্তার অভিযুক্ত

  • 5:26 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন ৩০ জানুয়ারি- অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দিয়ে হেনস্তার অভিযোগে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁ থানায় দায়ের করা মিমির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে।

থানায় অভিযোগপত্রে মিমি চক্রবর্তী জানান, বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। সময়মত তিনি মঞ্চে ওঠার খানিক পর ক্লাবের সমদস্য তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন। গানের মাঝপথে বাজে ব্যবহার করে হঠাৎ তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এতে তিনি অপমানিত বোধ করেন বলে অভিযোগে উল্লেখ করেন মিমি।

মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়।

এদিকে মিমির অভিযোগ অস্বীকার করেছেন ক্লাব কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস। পাল্টা অভিযোগ তুলে তারা বলেন, ‘মিমি চক্রবর্তীর সঙ্গে কোনো অসম্মানজনক আচরণ করা হয়নি। তিনি এক ঘণ্টা দেরিতে, রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন। প্রশাসনের দেওয়া সময়সীমা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ঠিক রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। মিমি মঞ্চে থাকাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা তাঁকে অসম্মানজনক মনে হতে পারে, কিন্তু তাঁকে সসম্মানেই বিদায় জানানো হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সঙ্গে কথা বলতে গিয়ে মিমি চক্রবর্তী বলেন, ‘যে দোষ করে, সে শাস্তি পাবে। একটি মেয়েকে হেনস্তার ঘটনা গুরুত্ব না দিয়ে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে যে আমি দেরিতে অনুষ্ঠানস্থলে গিয়েছিলাম-এই অভিযোগ সঠিক নয়।’ সূত্র: টিভি নাইন, সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au