বিশ্ব

বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ১০ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

  • 11:54 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
কোয়েটাসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ১০। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের একযোগে চালানো হামলায় অন্তত ১০ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে ৩৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সরকার। শনিবার ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর আনুমানিক ৩টার দিকে কোয়েটার একাধিক পুলিশ স্টেশনকে লক্ষ্য করে একযোগে হামলা শুরু হয়। কর্তৃপক্ষের ধারণা, জাতিগত বেলুচ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাই এসব হামলার পেছনে জড়িত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক বিবৃতিতে জানান, হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৩৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তিনি দাবি করেন, এই হামলাগুলোর সঙ্গে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি এসব হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, অধিকাংশ হামলা নিরাপত্তা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে হামলার সময় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রদেশের কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

এই হামলার এক দিন আগেই পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে সেখানে সশস্ত্র বিদ্রোহ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি পাকিস্তানি তালেবান বা টিটিপিও দেশটিতে হামলা বাড়িয়েছে। আফগানিস্তানের তালেবানের সঙ্গে আদর্শগত মিল থাকলেও টিটিপি একটি পৃথক সংগঠন হিসেবে পাকিস্তানে সক্রিয় রয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au