সর্বশেষ

বাধা উপেক্ষা করে বক্স অফিসে সাফল্য মেলানিয়ার

  • 9:44 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- সমালোচকদের নেতিবাচক মূল্যায়ন ও ব্যর্থতার শঙ্কাকে উপেক্ষা করে মার্কিন বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ঘিরে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ৮ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে—এমনটাই জানাচ্ছে প্রাথমিক পূর্বাভাস।

মুক্তির আগে তথ্যচিত্রটি নিয়ে বিদ্রুপ ও ফ্লপের আশঙ্কা থাকলেও বাস্তবে প্রেক্ষাগৃহে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। অনেকেই ধারণা করেছিলেন, দর্শক সংকটে পড়বে ছবিটি; কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করে টিকিট বিক্রিতে উল্টো গতি তৈরি হয়েছে।

৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় ‘মেলানিয়া’র প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। প্রদর্শকদের মতে, প্রিমিয়ারের পর থেকেই টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। বর্তমান প্রবণতা বজায় থাকলে সপ্তাহান্তে বক্স অফিস তালিকায় তৃতীয় অবস্থানে থাকতে পারে ছবিটি, ফলে পেছনে পড়ে যেতে পারে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন ছবি ‘শেল্টার’।

তথ্যচিত্রটির পরিচালক বিতর্কিত নির্মাতা ব্রেট র‌্যাটনার। ছবিটির বৈশ্বিক স্বত্ব কিনতে অ্যামাজন এমজিএম স্টুডিওস ব্যয় করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে। এ ছাড়া বিপণন ও প্রচারণায় খরচ হয়েছে আরও আনুমানিক ৩৫ মিলিয়ন ডলার, যার বড় অংশ ব্যয় করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

বিশ্লেষকদের ধারণা, ছবিটির বাণিজ্যিক সাফল্যের পেছনে রাজনৈতিক সমর্থনও ভূমিকা রাখছে। ডোনাল্ড ট্রাম্প নিজে সমর্থকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রক্ষণশীল দর্শকদের মধ্যে তথ্যচিত্রটি আলাদা আগ্রহ

তৈরি করেছে। যদিও সমালোচকদের কাছ থেকে তীব্র নেতিবাচক রিভিউ মিলছে, তবে আপাতত দর্শক উপস্থিতিতে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au