সর্বশেষ

হেনস্থার বিরুদ্ধে একজোট মিমি-শুভশ্রী

  • 9:57 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- সম্প্রতি পশ্চিম বাংলার বনগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে হেনস্তার শিকার হন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে বিতর্ক। এ নিয়ে থানায় অভিযোগও জানান তিনি। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিমি চক্রবর্তীকে হেনস্থার অপরাধে তনয় শাস্ত্রী নামে একজনকে গ্রেফতার করা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মিমিকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে কলকাতার এই লেডি সুপারস্টার সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেলিব্রেটিরা বিশেষ করে মহিলা সেলিব্রিটিরা খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে। এই কথাটা কি আমরা মেনে নিচ্ছি? খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এই কথাটার সঙ্গে?’

শুভশ্রী বলেন, ‘কিছুদিন ধরে লগ্নজিতা, মিমি বা মৌনির সঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা এক একজন শিল্পী, আমরা সবাই সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি।’

এরপরই সামাজিক মাধ্যমে কটাক্ষ ও ট্রলিং নিয়ে মুখ খোলেন শুভশ্রী। তিনি বলেন, যারা সামাজিক মাধ্যমে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সমাজ আপনাদেরও। এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায় আপনাদেরও তাই যা করবেন একটু ভেবেচিন্তে করবেন।

প্রসঙ্গত, কেবল মিমিই নন, কিছুদিন আগে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় লগ্নজিতাকে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া সম্প্রতি মৌনি রায়কেও মঞ্চে অশালীন আচরণের শিকার হতে হয়েছে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au