বিশ্ব

গ্র্যামির মঞ্চে দালাই লামা, পেলেন বিশেষ সম্মাননা

  • 5:14 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন ২ ফেব্রুয়ারি- বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবার এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল বিশ্ব। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে আধ্যাত্মিক জগতের আইকন, তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামা সম্মানিত হলেন ‘সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে। নবতিপর এই ধর্মগুরুর ঝুলিতে যুক্ত হল আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি উল্লেখযোগ্য পালক।

পুরস্কারপ্রাপ্ত কাজটির নাম ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’। শান্তি, দয়া, মানবিকতা ও আত্মচিন্তার বার্তাকে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে মিশিয়ে তৈরি এই অডিও প্রজেক্ট বিশ্বজুড়ে শ্রোতাদের মন ছুঁয়েছে। তবে বয়সজনিত কারণে গ্র্যামির মঞ্চে উপস্থিত থাকতে পারেননি দলাই লামা। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট, যিনি এই প্রকল্পে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এই বিভাগে প্রতিযোগিতা ছিল বেশ কঠিন। মনোনীতদের তালিকায় ছিলেন জনপ্রিয় টিভি সঞ্চালক ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন এবং মিলি ভানিলির সদস্য ফ্যাব মরভ্যানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের সবাইকে পিছনে ফেলে সেরার স্বীকৃতি পেয়েছেন দলাই লামা, যা তাঁর বক্তব্য ও দর্শনের বৈশ্বিক প্রভাবেরই প্রমাণ।

পুরস্কার গ্রহণের পর রুফাস ওয়েনরাইট বলেন, “দলাই লামার সঙ্গে দয়া, মমতা ও আত্মবিশ্লেষণের বার্তাভিত্তিক এই কাজে যুক্ত থাকতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।”

উল্লেখযোগ্যভাবে, ১৯৫৯ সালে মাত্র ২৩ বছর বয়সে তিব্বত ছাড়তে বাধ্য হন তেনজিন গিয়াতসো, যিনি পরে বিশ্বজুড়ে পরিচিত হন দলাই লামা নামে। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই দেশ তাঁর দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। তাঁকে ঘিরে ভারত ও চিনের কূটনৈতিক টানাপোড়েন আজও অব্যাহত। বেজিং তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে দাবি করলেও, ভারতের প্রতি কৃতজ্ঞতা ও আস্থার কথা বারবার প্রকাশ করেছেন দলাই লামা।

দীর্ঘ কয়েক দশক ধরে ভারত তাঁর পাশে রয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সত্ত্বেও। ফলে দলাই লামা ও ভারতের সম্পর্ক আজ শুধু আশ্রয়ের নয়, বরং পারস্পরিক বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক। গ্র্যামির মঞ্চে তাঁর এই সম্মান সেই দীর্ঘ যাত্রারই আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au