বিশ্ব

গত বছর

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় অধিকতর তদন্তের দাবি

  • 2:19 am - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় অধিকতর তদন্তের দাবি, ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল,ঢাকা

মেলবোর্ন,৬ মে- গত বছরের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের ভুল নয়,বরং বৈদ্যুতিক ত্রুটি দায়ী হতে পারে বলে দাবি করেছে ভারতের একটি পাইলট সংগঠন।

এবিষয়ে তারা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

৫ সহস্রাধিক সদস্যের ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (এফআইপি), চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে তাদের এই প্রস্তাবনা সামনে এলো।

২০২৫সালের১২ জুন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।ওই দুর্ঘটনায় ২৬০ জন আরোহীর মৃত্যু হয়।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার এক মাস পর ১২ জুলাই একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে।

পশ্চিম ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিস্ফোরিত হয়।

ওই ১৫-পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে জেটটির ইঞ্জিনগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা পাইলটের সম্ভাব্য ভুলের বিষয়ে প্রশ্ন তুলেছে।

এতে উল্লেখ করা হয়নি যে জ্বালানি সুইচগুলো বন্ধ হয়ে যাওয়াটা পাইলটের কৌশলের কারণে,না কি অন্য কোনো ধরণের যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছিল।

১মে তারিখের এফআইপি’র চিঠিতে একটি কারিগরি নোট দেওয়া হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পেতে আরও তদন্তের প্রয়োজন,এমন ইঙ্গিত দেয়।

এতে লেখা আছে, ‘উড্ডয়নের ঠিক আগে কোনো বৈদ্যুতিক গোলযোগের কারণে, পাইলটের হস্তক্ষেপ ছাড়াই অনিচ্ছাকৃতভাবে রিলে চালু হয়ে যেতে পারে এবং দুটি ইঞ্জিনেরই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
দুর্ঘটনার এক বছরের মধ্যেই আগামী মাসে চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au