বাংলাদেশ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

  • 3:11 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি-  জাতীয় সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিনে আয়োজন করা সম্ভব না হলেও আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়েই মেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে।

সরেজমিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, স্টল নির্মাণের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাঁশের কাঠামোয় স্টলগুলোর অবয়ব দাঁড়িয়ে গেছে, পাশাপাশি স্টল বিন্যাস ও বরাদ্দের চূড়ান্ত কাজ চলছে। মেলা পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ না হওয়ায় অংশগ্রহণকারী প্রকাশনা ও প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এ বছর মোট ৫৫৪টি প্রকাশনা ও প্রতিষ্ঠানকে ৮৫৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে স্টল ভাড়ার অর্থ পরিশোধ করতে হবে।

আগের বছরের মতো এবারও অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত এলাকায়। বাংলা একাডেমি অংশে এ পর্যন্ত ৫৭টি প্রতিষ্ঠানকে ৯১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে থাকবে একটি প্যাভিলিয়ন। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৯৭টি প্রতিষ্ঠানকে ৭৬৫টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এ অংশে থাকছে ৩৬টি প্যাভিলিয়ন।

সব মিলিয়ে এবারের বইমেলায় মোট ৩৭টি প্যাভিলিয়ন থাকছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। পাশাপাশি, এ পর্যন্ত ৮১টি লিটল ম্যাগাজিনকেও ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

আয়োজকদের আশা, নির্ধারিত সময়েই সব প্রস্তুতি শেষ করে বইপ্রেমীদের জন্য প্রাণবন্ত ও সুশৃঙ্খল একটি বইমেলা উপহার দেওয়া সম্ভব হবে।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au