সর্বশেষ

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

  • 4:44 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত টু-ডি অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। আগামী ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটির সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে।

সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একই সঙ্গে ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।

তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা সময় বাড়তি সহায়তা দেওয়া হবে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্যদিকে সাধারণ গ্রাহকেরা আগামী বছরের মার্চ পর্যন্ত সীমিত সহায়তা নিতে পারবেন।

এই ঘোষণার পর অ্যানিমেশন শিল্পের ব্যবহারকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যবহারকারীদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ ও সহজ বিকল্প এখনো বাজারে নেই।

অ্যাডোবি তাদের এক প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যায় জানায়, ২৫ বছরেরও বেশি সময় ধরে অ্যাডোবি অ্যানিমেট ডিজিটাল অ্যানিমেশন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রযুক্তির ধরন ও ব্যবহারকারীর চাহিদা বদলে যাচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও আধুনিক পদ্ধতি বর্তমান প্রয়োজন আরও ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সফটওয়্যারটির সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে অ্যাডোবির মূল মনোযোগ এআই-নির্ভর টুল ও সেবার দিকে। অ্যানিমেট সেই নতুন কৌশলগত দিকনির্দেশনার সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যানিমেটের সরাসরি কোনো বিকল্প সফটওয়্যারের নাম উল্লেখ করেনি অ্যাডোবি। বরং প্রতিষ্ঠানটি বলছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো ব্যবহারকারীরা অন্য অ্যাডোবি অ্যাপের মাধ্যমে আংশিকভাবে অ্যানিমেটের কাজ সম্পন্ন করতে পারবেন।

উদাহরণ হিসেবে জটিল কী-ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের ‘পাপেট টুল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সহজ অ্যানিমেশন ও গ্রাফিক ইফেক্টের ক্ষেত্রে অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে থেকেই সফটওয়্যারটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। পাশাপাশি ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।

অ্যাডোবি জানিয়েছে, যেসব ব্যবহারকারীর কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল রয়েছে, তারা আপাতত সেটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সফটওয়্যারটির মাসিক সাবস্ক্রিপশন মূল্য ছিল ৩৪ দশমিক ৪৯ ডলার। বার্ষিক চুক্তিতে সেই মূল্য কমে দাঁড়াত ২২ দশমিক ৯৯ ডলারে।

দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী, অ্যানিমেটর ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের ভরসার নাম থাকা অ্যাডোবি অ্যানিমেটের বিদায় অ্যানিমেশন জগতে একটি যুগের সমাপ্তি হিসেবেই দেখছেন অনেকেই।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au