সর্বশেষ

বক্স অফিসে রানির দাপট

  • 3:28 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- দীর্ঘ বিরতির নীরবতা ভেঙে যেন বজ্রঝড়ের মতোই বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। দর্শকের অপেক্ষা, সমালোচকদের কৌতূহল—সবকিছুকে ছাপিয়ে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘মারদানি থ্রি’ শুরু থেকেই জানিয়ে দিল, এই কামব্যাক মোটেই সাধারণ নয়। মুক্তির প্রথম দুই দিনেই ভারতের বক্স অফিসে ১০ কোটি রুপি আয় করে ছবিটি প্রমাণ করেছে—রানি ফিরেছেন, আর তিনি ফিরেছেন ঝড় তুলতেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

সব প্রতিকূলতা আর বড় বাজেটের দাপট উপেক্ষা করেই বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। সানি দেওলের সুপারহিট ‘বর্ডার টু’ যখন মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, তখনও রানী মুখার্জির সামাজিক প্রেক্ষাপটের এই থ্রিলারটি প্রমাণ করছে—শক্ত গল্প আর দৃঢ় অভিনয়ের সামনে কেবল বিস্ফোরণ নয়, বাস্তবের তীক্ষ্ণ সত্যও দর্শককে টানতে পারে। যুদ্ধের গর্জনের ভিড়েও তাই ‘মারদানি থ্রি’ আলাদা করে নজর কাড়ছে, আর রানীর এই প্রত্যাবর্তন যে দীর্ঘ দৌড়ের ঘোড়া, তা স্পষ্ট।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে বাখের আলী কীভাবে ‘কবির’ হলেন: মার্ক অ্যান্ড এইউএর তদন্তে নানা অভিযোগ

মেলবোর্ন, ২৩ জুলাই:  ঢাকা: বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au