সর্বশেষ

নেটফ্লিক্সে এবার সাইফের বিপরীতে মিমি চক্রবর্তী

  • 10:22 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- ভারতের গণতন্ত্রের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন যাত্রার ইঙ্গিত দিল নেটফ্লিক্স। রাহুল ঢোলাকিয়া রচিত ও পরিচালিত আসন্ন ছবি ‘হাম হিন্দুস্তানি’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশটির ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়—স্বাধীন ভারতের প্রথম নির্বাচন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবির ঝলক শেয়ার করে নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে লিখেছে, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্মাণকথা। ভারতের একেবারে প্রথম নির্বাচনের অজানা গল্প।’

প্রকাশিত ঝলকে সাইফ আলি খানের লুক যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই বিশেষ নজর কেড়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাড়িতে তার লুক দেখে অনুরাগীদের একাংশের মনে পড়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র কথা। টালিউডের গণ্ডি পেরিয়ে আগেও হিন্দি ছবিতে কাজ করেছেন মিমি, তবে এবার সাইফ আলি খানের সঙ্গে তার চরিত্র কী হবে—তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। পাশাপাশি প্রশ্ন উঠছে, বলিউডে কি এবার নিয়মিত দেখা যাবে মিমিকে?

ছবিটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘হাম হিন্দুস্তানি’-র কেন্দ্রে রয়েছে স্বাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও ভোটাধিকার। সাধারণ মানুষের চোখ দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের গল্প তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য। প্রযোজক সংস্থার ভাষায়, এটি বিশ্বাস, সাহস এবং সম্মিলিত প্রচেষ্টার এমন এক কাহিনি, যা রাহুল ঢোলাকিয়ার দৃষ্টিভঙ্গির সাহায্যে নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বদর্শকের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।

এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দীপক ডোব্রিয়াল, সারিকা এবং শ্রদ্ধা ডাঙ্গার প্রমুখ।

ইতিহাস, রাজনীতি ও মানবিক আবেগের মেলবন্ধনে তৈরি ‘হাম হিন্দুস্তানি’ যে দর্শকদের নতুন করে ভাবাবে—তার ইঙ্গিত মিলছে প্রথম ঝলকেই। এখন শুধু অপেক্ষা, এই ঐতিহাসিক গল্প কবে পূর্ণাঙ্গভাবে পর্দায় ধরা দেবে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au