বাংলাদেশ

পেছানো হচ্ছে না তারিখ

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

  • 11:25 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- পেছানো হচ্ছে না অমর একুশে বইমেলার তারিখ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। প্রকাশকদের একটি অংশ ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানালেও বাংলা একাডেমি সেই দাবি গ্রহণ না করে নির্ধারিত সময়েই মেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সামগ্রিক বাস্তবতা বিবেচনা করেই ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তিনি আরও বলেন, মেলার সময় নিয়ে যেসব প্রকাশক ভিন্নমত পোষণ করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে কিছুটা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যেন তারা বইমেলায় অংশগ্রহণে এগিয়ে আসেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সাধারণ প্রকাশকদের একটি বড় অংশ বইমেলা পেছানোর দাবি তুলেছিলেন। তাদের বক্তব্য ছিল, ফেব্রুয়ারি মাসজুড়ে রমজান চলবে এবং সামনে ঈদ থাকায় মানুষের ব্যয় ও মনোযোগ প্রধানত খাদ্য ও পোশাকের দিকেই থাকবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঢাকার বাইরে থাকবে, যারা বইমেলার বড় অংশের ক্রেতা। ফলে নির্ধারিত সময়ে মেলা হলে পাঠক কমে যাওয়ার পাশাপাশি প্রকাশকদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে।

তবে বাংলা একাডেমি জানিয়েছে, ঈদের পর অর্থাৎ এপ্রিল মাসে মেলা আয়োজন করলে ভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হবে। ওই সময়ে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে, যা খোলা জায়গায় মাসব্যাপী বইমেলা আয়োজনের জন্য বড় বাধা। একাডেমির পক্ষ থেকে আরও জানানো হয়, মেলার প্রস্তুতির কাজ ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং স্টল নির্মাণের কাজও চলমান রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবার বইমেলার জন্য ৫২৭টি পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠান এবং ২৪টি নতুন প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রকাশকদের আর্থিক চাপ কিছুটা কমাতে স্টল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক এবং অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আজম বলেন, মেলার সব আয়োজন নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান।

সব মিলিয়ে প্রকাশকদের আপত্তি থাকলেও বাংলা একাডেমি এবার কোনো ধরনের সময় পরিবর্তনে না গিয়ে নির্ধারিত দিনেই অমর একুশে বইমেলা আয়োজনের পথে এগোচ্ছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au