বাংলাদেশ

সামাজিক মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত পোস্ট শেয়ার করতে পারবে না পুলিশ

  • 5:31 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
বাংলাদেশ পুলিশের লোগো। ছবিঃ সংগৃহীত

মেলোবোর্ন, ৬ ফেব্রুয়ারি- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত কোনো ছবি, লেখা, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না। এমনকি নির্বাচন নিয়ে কোনো ধরনের ব্যক্তিগত মতামত প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ এই নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সিআইডির পুলিশ সদস্যদের উদ্দেশে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে সিআইডিপ্রধান আরও নির্দেশ দেন, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী কিংবা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তুলতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।

ছিবগাত উল্লাহ বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখা প্রত্যেক সদস্যের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্বে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে আগেই করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের সময় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী আরও গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ প্রয়োজনীয় সব ব্যক্তিগত সামগ্রীর ব্যবস্থা নিজেকেই করতে হবে বলেও স্পষ্ট নির্দেশনা দেন সিআইডিপ্রধান। কোনো ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক পক্ষের কাছ থেকে খাবার কিংবা অন্য কোনো ধরনের সহায়তা গ্রহণ করা যাবে না।

এ সময় তিনি পুলিশ সদস্যদের স্মার্ট ও শালীন আউটলুক বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান সিআইডিপ্রধান।

সিআইডি সূত্র জানায়, নির্বাচনী পরিবেশে বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদার আচরণ নিশ্চিত করতেই এ ধরনের কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au