বাংলাদেশ

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ

  • 9:01 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে মিশনের একাধিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত ও রঞ্জন কর্মকার এবং ভিক্ষু সুনন্দপ্রিয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ঐক্য পরিষদের নেতারা তাঁদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য সমাজের সব স্তরের মানুষের মতামত জানা জরুরি। বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অভিজ্ঞতা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে উভয় পক্ষই মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ, মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au