বাংলাদেশ

নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রী ধত্রি রানীর মরদেহ উদ্ধার

  • 8:58 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
কলেজছাত্রী ধত্রি রানী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের নজরে আসে ধত্রির মরদেহ, যা তার বাড়ির পাশে একটি পুকুরে ভেসে উঠেছিল। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধত্রি রানী সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া গ্রামের ক্ষিতীশ চন্দ্রের কন্যা। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ধত্রি বাড়ি থেকে বোদা যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন নানা জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। নিখোঁজ হওয়ায় তার বাবা বুধবার বোদা থানায় একটি হারানো জিডি করেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে ধত্রির মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বোদা থানার ওসি মো. সেলিম মালিক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ পর্যন্ত থানায় কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। পরিবারের অভিযোগ এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au