সর্বশেষ

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলো সরকার

  • 10:20 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- বাংলাদেশ সরকার শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) সহযোগিতা চেয়েছে।

আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। প্রেস উইং জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি OHCHR-কে একটি আনুষ্ঠানিক ‘নোট ভারবাল’ (কূটনৈতিক পত্র) পাঠিয়েছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, OHCHR থেকে যে কোনো প্রতিক্রিয়া আসার সঙ্গে সঙ্গে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে, হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তফসিল ঘোষণার পরপরই ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানা এলাকার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে আহত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে তীব্র সমালোচনা এবং উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের OHCHR-কে তদন্তে আনাগোনা চাওয়া দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে যে, বাংলাদেশ সরকার এই ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এই শাখার আরও খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার…

গেজেট তালিকায় বর্মণ ও কোচ, সরকারি জরিপে বাদ পড়লেন বহু মানুষ

সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপে বাদ পড়েছেন বর্মণ ও…

ইউক্রেনের সরকারি অ্যাপে সাইবার হামলা, পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তায় আতঙ্ক

ইউক্রেনের জরুরি সতর্কবার্তা দেওয়ার সরকারি মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। অ্যাপটি হ্যাক করে দেশটির নাগরিকদের মোবাইল ফোনে পারমাণবিক হামলার আশঙ্কাসহ বিভিন্ন ভুয়া সতর্কবার্তা…

শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ, চাপে সরকার?

ওটিএন বাংলা রিপোর্ট :  পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন চতুর্থ দিনেও থামেনি। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক…

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…

যশোরে ‘শেখ হাসিনা আসছে’ বলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

ওটিএন বাংলা রিপোর্ট : যশোরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au