বিশ্ব

নিজেদের সব জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকতে বলল যুক্তরাষ্ট্র

  • 4:10 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- আমেরিকা ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সব মার্কিন জাহাজের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) একটি নির্দেশিকা প্রকাশ করে। এতে বলা হয়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় মার্কিন জাহাজগুলো যেন ইরানের জলসীমা এড়িয়ে চলে। বিশেষ করে পূর্ব দিকে, অর্থাৎ আরব সাগরের দিকে যাওয়ার সময় ওমানের জলসীমা ঘেঁষে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়, জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে কোনোভাবেই মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেন। তবে অনিবার্য পরিস্থিতিতে যদি ইরানি বাহিনী জাহাজে উঠে পড়ে, সে ক্ষেত্রে জোরপূর্বক বাধা না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই প্রণালীর এক পাশে রয়েছে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, উত্তেজনার মধ্যেও গত সপ্তাহে ওমানে আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। তবে আলোচনার পাশাপাশি হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। রোববার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার প্রক্রিয়া চললেও আমেরিকা তা যথাযথ গুরুত্ব দিচ্ছে না। ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে কোনো আপসের প্রশ্নই ওঠে না বলে তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েন নিয়ে ইরান আতঙ্কিত নয়।

বিশ্লেষকদের মতে, এই সতর্কবার্তা শুধু সামুদ্রিক নিরাপত্তার বিষয় নয়, বরং ইরান-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন যে এখনও কাটেনি, তারই আরেকটি স্পষ্ট ইঙ্গিত।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au