বিনোদন

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

  • 6:47 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
১৬ সেপ্টেম্বর পূজা চেরীর বিয়ের গুঞ্জন।ছবিঃ সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

তবে বিয়ের তারিখ, স্থান কিংবা পাত্রের পরিচয় নিয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি আপাতত পূজা চেরীর ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন হবু স্বামীর পরিচয় বা বিয়ের তারিখ প্রকাশ করেননি এই অভিনেত্রী।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরী নাকি এরই মধ্যে বিয়ে করে ফেলেছেন। তবে পরে নিজেই সেই গুঞ্জন নাকচ করে দিয়ে জানান, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তিনি বলেছিলেন, বিয়ে হলে বিষয়টি তিনি নিজেই সবাইকে জানাবেন।

সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার ১৬ সেপ্টেম্বরের তারিখ সামনে এসেছে। সূত্রগুলোর দাবি, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে। তবে পাত্র কে, কোথায় বিয়ের আয়োজন হবে এবং বিয়ের পর তার কর্মজীবন বা ব্যক্তিজীবনের পরিকল্পনা কী, এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে পূজা চেরীর বিয়ের খবরটি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন পূজা চেরী। পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বিয়ের খবরটি সত্যি হলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এই শাখার আরও খবর

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

খুলনায় ছাত্রদল নেতার পেট বরাবর গুলি, উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে ঢাকায়

ওটিএন বাংলা ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন…

ইথিওপিয়ায় ৬০-এর বেশি খ্রিস্টান নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ বলল গির্জা

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থোডক্স গির্জার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায়…

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au