বাংলাদেশ

বাংলাদেশে বিপ্লব ব্যর্থ: নির্বাচন হবে না কোনো ‘প্রকৃত পরিবর্তন’

  • 4:25 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি-বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বহির্বিশ্বের চোখে এক পরিচিত রাজনৈতিক নাটকের পুনরাবৃত্তি-যেখানে মধ্যপন্থী জাতীয়তাবাদ ও উগ্র ইসলামীপন্থীরা বারবার মুখোমুখি দাঁড়ায়। প্রায় ১২৮ মিলিয়ন ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের ভেতরে অনেকের প্রশ্ন—আসলেই কি কোনো বাস্তব বিকল্প রয়েছে ।

নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হলো কেন্দ্র-ডানপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যারা ৫০ শতাংশেরও বেশি ভোট পাওয়ার পূর্বাভাস পাচ্ছে। এই দলের নেতৃত্বে আছেন তারেক রহমান। লন্ডনে ১৭ বছরের  নির্বাসনের পর বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন। শীর্ষনেতা হিসেবে এবারই প্রথম নির্বাচনের মাঠে। তবে তাকে নিয়ে ভোটারদের স্মৃতি আরও গভীর- ৯০-এর দশক ও ২০০০-এর দশকে ক্ষমতায় থাকাকালীন তার মা খালেদা জিয়ার শাসনাধীনে দুর্নীতির রেকর্ড ছিল। যে জন্য তারেক রহমানকেই দায়ী করা হয়।

বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামায়াতে ইসলামী। শাফিকুর রহমানের নেতৃত্বে পুনরুজ্জীবিত হওয়া দল। যদিও শহুরে ভোটাররা তাদের বিশ্বাস করে না, কারণ দলটি কোনো মহিলা প্রার্থী তালিকাভুক্ত করেনি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছে। তবে গ্রামে ধর্মীয় কারণে তাদের কিছুটা সমর্থন রয়েছে।

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), যে দলটি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকারী- ভোটের মাঠে তাদের অবস্থান অস্পষ্ট। যুবনেতা নাহিদ ইসলাম, মাত্র ২৭ বছর বয়সী, দলটির জনপ্রিয়তা সময়ের সাথে কমেছে। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটও তাদের সমর্থন ক্ষুণ্ন করেছে।

দেশ পরিচালনা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনুস, নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি সংবিধান সংস্কারের চেষ্টা করছেন, তবে বাস্তব রাজনীতিতে এগুলো কতটা কার্যকর হবে তা অনিশ্চিত।

অর্থনৈতিক প্রেক্ষাপটও ম্লান। খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৩ শতাংশ, বন্যায় ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত, এবং বিদ্যুৎ সরবরাহে ভারতীয় কোম্পানির বিল সমস্যার সৃষ্টি করছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং নির্বাচনী অনিশ্চয়তা দেশে উত্তেজনা বাড়িয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন তার সরকারের পতনের পথ প্রস্তুত করেছিল। শ্রমিক ও অভিবাসী কর্মীদের অবহেলা, প্রায়শই মৃত্যু বা নির্যাতনের ঘটনা আন্তর্জাতিকভাবে নজর কেড়েছিল।

সব মিলিয়ে, এই নির্বাচন বাস্তব কোনো পরিবর্তন আনবে না। বিএনপি জিতুক বা জামায়াতের উত্থান হোক, ক্ষমতার হস্তান্তর হতে পারে, তবে দেশের রাজনৈতিক অর্থনীতি — সস্তা শ্রম, দুর্বল প্রতিষ্ঠান, বিদেশে অর্থ পাচার, মতপ্রকাশের সীমাবদ্ধতা — অব্যাহত থাকবে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au