বাংলাদেশ

রাজারহাটে কোটেশ্বর শিব মন্দিরে দুঃসাহসিক চুরি, ১২ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

  • 10:09 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি-  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরে গত দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট করার পাশাপাশি মন্দিরের বিভিন্ন অংশ ভাঙচুর করেছে।

​স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চোরের দল মন্দিরের প্রধান প্রবেশপথের (কেসি গেট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মন্দিরের ভেতরে থাকা প্রায় ১২ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাসার ঘণ্টা চুরি করে নিয়ে যায়।
​লুটপাটের পাশাপাশি দুর্বৃত্তরা মন্দিরের পবিত্রতা নষ্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা মন্দিরের ভেতরে থাকা ত্রিশূল উপড়ে ফেলে এবং মেঝের টাইলস ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
এ বিষয়ে স্থানীয় বেনু বালা রায় বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর ভগবানের অভিশাপ বর্ষিত হবে।
স্থানীয় যুবক আশীশ কুমার রায় মনে করেন ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করা হয়েছে।

​মন্দির পরিচালনা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।
​খবর পেয়ে আজ দুপুরে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au