বাংলাদেশ

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ

  • 5:36 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগের রাতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৭টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির অভিযোগের মধ্যে রয়েছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার ও দখলের উদ্যোগ, জাল ভোট দেওয়া এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার মতো ঘটনা।

বুধবার রাতে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের আগে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। তার ভাষায়, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবার কাছ থেকেই আশা ছিল যে তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যেই অবস্থান করবেন। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে যেসব অভিযোগ উঠছে, তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

নজরুল ইসলাম খান দাবি করেন, একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের আগের রাতে প্রার্থীরা কেন্দ্রীয় খরচ বাবদ অর্থ পাঠিয়ে থাকেন, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এ বিষয়টিকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি লক্ষ্মীপুরের উদাহরণ টেনে বলেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির কেন্দ্র খরচ বাবদ পাঠানো ১৫ লাখ টাকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তার অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং বিএনপিকে বিতর্কিত করার একটি প্রচেষ্টা।

বিএনপি নেতারা জানান, এসব অভিযোগের বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের নজরদারি কামনা করছেন এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au