অস্ট্রেলিয়া

ব্রেকিং নিউজ

লিবারেল পার্টিতে ভাঙন, টালমাটাল নেতৃত্বে পদত্যাগের ঢেউ শুরু

অ্যাঙ্গাস টেলরের পক্ষে সমর্থন জানিয়ে শ্যাডো মন্ত্রিসভার সদস্য ক্লেয়ার চ্যান্ডলারের পদত্যাগ, সামনে আরও গণপদত্যাগের আশঙ্কা

  • 8:20 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
মাত্র নয় মাস পর নেতৃত্ব হারালেন লিবারেল পার্টির প্রথম নারী নেতা সুসান লে। লিবারেল পার্টির নতুন নেতা অ্যাঙ্গাস টেলর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার লিবারেল পার্টিতে তীব্র অস্থিরতার মধ্যে পদত্যাগের ঢেউ শুরু হয়েছে। অ্যাঙ্গাস টেলরের প্রতি সমর্থন জানিয়ে দলটির ফ্রন্টবেঞ্চার ক্লেয়ার চ্যান্ডলার বৃহস্পতিবার সকালে শ্যাডো মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করেছেন। নিউজ ডট কম ডট এইউ নিশ্চিত করেছে, তাসমানিয়ার এই সিনেটর সাইবার সিকিউরিটি ও বিজ্ঞান বিষয়ক শ্যাডো মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ক্লেয়ার চ্যান্ডলারের পদত্যাগকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ, টেলরের নেতৃত্বে সম্ভাব্য চ্যালেঞ্জ ঘিরে সুসান লে–কে ‘ন্যায্য সুযোগ দেওয়া হয়নি’—এই অভিযোগের জবাবে প্রথম পদত্যাগকারী একজন নারী নেত্রী। দলীয় সূত্র বলছে, সামনে আরও কয়েকজন ফ্রন্টবেঞ্চারের পদত্যাগ আসতে পারে।

এদিকে সুসান লে–কে ঘিরে ‘হ্যান্ডব্যাগ হিট স্কোয়াড’ বলে সমালোচনা করেছেন স্কাই নিউজের উপস্থাপক পেটা ক্রেডলিন। তাঁর মতে, লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে নেতৃত্ব প্রশ্নে চাপ তৈরি করা বন্ধ করা উচিত। ক্রেডলিন বলেন, এটি নারীবিদ্বেষ নয়, বরং ভোটের অঙ্ক। প্রাইমারি ভোট ৩২ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমে যাওয়া যে কোনো নেতার জন্যই মারাত্মক সংকেত।

অ্যাঙ্গাস টেলরের প্রতি সমর্থন জানিয়েছেন একাধিক প্রভাবশালী নারী নেতা। সিনেটর জ্যাসিন্তা নামপিজিনপা প্রাইস সরাসরি জানিয়েছেন, তিনি নেতৃত্ব পরিবর্তনের পক্ষে এবং টেলরকে সমর্থন করবেন। তাঁর ভাষায়, পরিবর্তন না হলে পরবর্তী ফেডারেল নির্বাচনে দলটির বড় ক্ষতি হতে পারে।

তবে টেলরের নেতৃত্ব চ্যালেঞ্জ নিয়ে সমালোচনাও হচ্ছে। রক্ষণশীল ভাষ্যকার অ্যান্ড্রু বোল্ট টেলরের বক্তব্যকে ‘অনুপ্রেরণাহীন’ বলে আখ্যা দিয়েছেন। সাবেক লেবার স্টাফার ক্যামেরন মিলনারও বলেছেন, এই ঘোষণায় স্পষ্ট দিকনির্দেশনার অভাব ছিল এবং শক্ত অবস্থান দেখা যায়নি।

বুধবার রাতে ক্যানবেরায় সংবাদ সম্মেলনে অ্যাঙ্গাস টেলর সুসান লে–এর শ্যাডো ক্যাবিনেট থেকে পদত্যাগের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯৪৪ সালে দল গঠনের পর থেকে লিবারেল পার্টি এত খারাপ অবস্থায় কখনো ছিল না। তাঁর দাবি, বর্তমান নেতৃত্ব দলকে প্রয়োজনীয় শক্ত অবস্থানে নিতে পারছে না এবং লেবার সরকারের জবাবদিহি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। যদিও তিনি সরাসরি নেতৃত্বে চ্যালেঞ্জ করার কথা বলেননি, পরিস্থিতিকে ‘অটেকসই’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে সুসান লে–এর সমর্থকেরা জানিয়েছেন, টেলর আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে চ্যালেঞ্জ বা স্পিলের আহ্বান জানাননি। ফলে আপাতত সুসান লে চাইলে অবস্থানে টিকে থাকার চেষ্টা করতে পারেন। তবে দলীয় অস্থিরতার মধ্যে আরও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে লিবারেল ফ্রন্টবেঞ্চার অ্যান্ড্রু ওয়ালেস এই সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জকে ‘অপরিকল্পিত ও অর্ধসিদ্ধ’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, সুসান লে–কে এখনো যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়নি, আর নেতৃত্বে ছুরি চালানো দলের জন্য নেতিবাচক বার্তা দেয়। তিনি দাবি করেন, পার্লামেন্টারি দলের বড় অংশই লে–কে আরও সুযোগ দেওয়ার পক্ষে।

 

এই শাখার আরও খবর

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au