বাংলাদেশ

আগের রাতেই বিতর্কে জর্জরিত বাংলাদেশের নির্বাচন, সহিংসতা আর অভিযোগের ভিড়

আগের রাতেই উত্তপ্ত দেশ, টাকা ও সহিংসতায় প্রশ্নের মুখে নির্বাচন

  • 12:19 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
আগের রাতেই বিতর্কে জর্জরিত নির্বাচন, সহিংসতা আর অভিযোগের ভিড়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- ভোটের আগের দিন সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের লাগেজ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দল নেতার কাছ থেকে ৫০ লাখ টাকা জব্দ করা হয়। লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। শরীয়তপুরে জামায়াতের একটি কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়া কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালী স্থানীয় জনতার হাতে আটক হন।

বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক। ছবিঃ সংগৃহীত

টাকা বিতরণের অভিযোগে বিভিন্ন জায়গায় হাতেনাতে আটক ও তাৎক্ষণিক সাজা দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানীর সূত্রাপুরে টাকা বিতরণের সময় থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালত দুই দিনের কারাদণ্ড দেন। মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াতের দুই পোলিং এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওয়ারী ও মুগদা এলাকায় সন্দেহজনক চলাফেরা ও বিশৃঙ্খলার দায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোণায়ও টাকা বিতরণের সুনির্দিষ্ট অভিযোগে এক ইউনিয়ন জামায়াত আমিরকে আটকের খবর পাওয়া গেছে।

শুধু বিএনপি বা জামায়াত নয়, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও টাকা বিতরণের অভিযোগ উঠেছে। চন্দনাইশে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দাবি করেন, নির্দলীয় প্রার্থী মো. মিজানুল হকের এজেন্টদের খরচের জন্য এই টাকা নেওয়া হচ্ছিল। জামালপুর-৩ আসনে নির্দল প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ৯৪ হাজার ৫০০ টাকা বিতরণের সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা। ছবিঃ সংগৃহীত

ভোটকেন্দ্র ঘিরেও বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা গেছে। ঢাকা-৬ আসনের জুবলি স্কুল কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রিসাইডিং অফিসার শফিকুল হক ধাক্কা খেয়ে পড়ে যান। ধানমন্ডি-১০ আসনের আইএসটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে বাধা এবং নির্ধারিত সময়ের আগে কক্ষ না খোলার অভিযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দুই দারোয়ানকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিসাইডিং অফিসার বশির উল্লাহকে ভুলবশত জামায়াত নেতা সন্দেহে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দীর্ঘক্ষণ আটকে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।

ভোটের আগের রাতে সহিংসতার ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জ-৩ আসনের আটটি ভোটকেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যৌথ বাহিনী একজনকে আটক করেছে। ঝিনাইদহ-৪ আসনের একটি কেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের আগেভাগে স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসী তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যেকোনও মূল্যে ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা হবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আকাশপথে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ভোটের আগের দিন ও রাতের ঘটনাগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা থাকলেও কর্তৃপক্ষ বলছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au