আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…
মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মো. মুজাহিদুল ইসলাম (৪৮) উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের ৫১ নম্বর ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে।
মুজাহিদুল ইসলাম উপজেলার হালুয়া পাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au