বাংলাদেশ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত

  • 12:25 am - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি : হিন্দুস্তান টাইমস।

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- বাংলাদেশের চলমান জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কোনো মন্তব্যে না যাওয়ার কথা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ফলাফল প্রকাশের পরই পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।” একই সঙ্গে তিনি বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে নয়াদিল্লি বরাবরই সমর্থন জানিয়ে এসেছে।

হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে এবং সন্ধ্যার পর থেকে গণনা শুরু হয়। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশ পরিচালনা করছে।

নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি প্রধান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি জোটকে পরাজিত করার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের অন্যতম বড় দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি।

শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া বিএনপি নতুন বাস্তবতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়।

অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুষ্ঠু ফল নিশ্চিত করতে তার দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে কিছু হুমকি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রাথমিক ফলাফল রাতের মধ্যেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au