বাংলাদেশ

ফলাফলে ‘গরমিলের’ অভিযোগ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াত

  • 6:39 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরাজয়কে ‘সাজানো’ বলে আখ্যা দিয়েছে। দলটির দাবি, ফলাফল প্রস্তুত ও ঘোষণার প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

শুক্রবার সকালে দলটির ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বক্তব্য জানানো হয়। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জোটের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণার আগে কেউ যেন কোনো ধরনের প্রতিক্রিয়ায় না যান।

জামায়াত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছে। তবে তাদের অভিযোগ, বহু আসনে তাদের প্রার্থীরা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন এবং ফলাফল ঘোষণায় অস্বচ্ছতা দেখা গেছে। দলটির ভাষ্য অনুযায়ী, বিভিন্ন জায়গায় ফলাফলে ‘গরমিল’ এবং ‘সাজানো চিত্র’ পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ আচরণ করেনি, যা নির্বাচনের সামগ্রিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

পোস্টে বলা হয়, ফলাফল তৈরি ও ঘোষণার ধরন তাদের কাছে পরিষ্কার নয়। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে দলটি জানিয়েছে, পরবর্তী করণীয় বিষয়ে জোট শিগগিরই সিদ্ধান্ত জানাবে। একই সঙ্গে তারা ‘মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

এবারের নির্বাচন এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো, যেখানে দীর্ঘদিনের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অংশ নেয়নি। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে দলটি। অন্যদিকে দীর্ঘদিনের জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী আশানুরূপ ফল পায়নি। এই ফলাফল ঘিরেই তাদের পক্ষ থেকে অনিয়ম ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ সামনে এসেছে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au