বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল: ১৯ বছর পর ক্ষমতায় ফিরলো বিএনপি

  • 7:54 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
দুই যুগ পর ক্ষমতায় ফিরলো বিএনপি। ছবিঃ বিএনপি মিডিয়া সেল

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছে। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

ফলাফলের প্রাথমিক প্রকাশের পরেই ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি, চীন এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের রাষ্ট্র ও সরকার প্রধান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা মোট ২১৩টি আসনে জয় পেয়েছেন। এই জয়ের ফলে প্রায় দুই যুগ পর বিএনপি সরকার গঠন করছে এবং আগামী নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে দুটি আসনেই জয়ী হয়েছেন।

এছাড়া জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৬টি আসনে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে বিজয়ী হয়েছেন। নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত করে ২৯৭টি আসনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছিল।

এবারের নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রাধান্য পেয়েছে। হ্যাঁ ভোট পেয়েছে ৭৭.৭% এবং না ভোট ২২.৩%। এ গণভোটের জয়ের ফলে দেশের সংবিধানে বিরাট পরিবর্তন আনা সম্ভব হবে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।

তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। ছবিঃ সংগৃহীত

ইসি সচিব আখতার আহমেদ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সমাপনী বক্তব্যে বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। তিনি আরও বলেন, ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রম সমাপ্ত হয়েছে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল স্থগিত রাখার বিষয়ে ইসি জানিয়েছিল, এসব আসনে আদালতে মামলা চলমান থাকায় ফলাফল ঘোষণা করা হবে না।

নির্বাচন কমিশন জানিয়েছে, ধৈর্য ও সহযোগিতার মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কমিশন সকলের অংশগ্রহণ ও সহায়তার প্রশংসা করেছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au