সর্বশেষ

সব গানের স্বত্ব বিক্রি, আলোচনায় ব্রিটনি স্পিয়ার্স

  • 8:00 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ব্রিটনি স্পিয়ার্স তার ক্যারিয়ারের সমস্ত গানের স্বত্ব (মিউজিক ক্যাটালগ) বিক্রি করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪৪ বছর বয়সী এই গায়িকা স্বাধীন সংগীত প্রকাশক সংস্থা ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৬ কোটি পাউন্ড) বিনিময়ে এই স্বত্ব হস্তান্তর করেছেন। গত ৩০ ডিসেম্বর এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়।

ব্রিটনির এই ক্যাটালগের মধ্যে রয়েছে ১৯৯৯ সালে অভিষেকের পর থেকে মুক্তি পাওয়া ৯টি স্টুডিও অ্যালবাম। এর মধ্যে ‘…বেবি ওয়ান মোর টাইম’, ‘উপস!… আই ডিড ইট এগেইন’, ‘টক্সিক’ এবং ‘গিমে মোর’-এর মতো বিশ্ব কাঁপানো সব হিট গান অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বজুড়ে ১৫ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করা ব্রিটনি বর্তমান সময়ের অন্যতম সফল নারী শিল্পী।

দীর্ঘ ১৩ বছর বাবার কড়া আইনি অভিভাবকত্বের (কনজারভেটরশিপ) অধীনে থাকার পর ২০২১ সালে মুক্তি পান ব্রিটনি। এরপর ২০২৩ সালে নিজের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’-তে সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটনি ঘোষণা করেছিলেন যে, তিনি আর কখনোই সংগীতশিল্পে ফিরবেন না। ২০২২ সালে এলটন জনের সঙ্গে গাওয়া একটি ডুয়েট গানই ছিল তার শেষ কাজ।

ধারণা করা হচ্ছে, বিনোদন জগত থেকে দূরে থাকতেই তিনি এই বিশাল অঙ্কের বিনিময়ে গানের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটনি ছাড়াও প্রাইমারি ওয়েভ এর আগে প্রিন্স, হুইটনি হিউস্টন এবং নটরিয়াস বিআইজি-এর মতো তারকাদের গানের স্বত্ব কিনেছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রুস স্প্রিংস্টিন, জাস্টিন বিবার, শাকিরা এবং জাস্টিন টিম্বারলেকের মতো বড় তারকারাও তাদের মিউজিক ক্যাটালগ বিক্রি করেছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে কার্ট কোবেইন এবং নির্ভানা ব্যান্ডের ক্যাটালগের ৫০ শতাংশ কেনার মাধ্যমে প্রাইমারি ওয়েভের যাত্রা শুরু হয়েছিল।

যদিও এই বিক্রির বিষয়ে ব্রিটনির প্রতিনিধি বা প্রাইমারি ওয়েভ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো চুক্তির সত্যতা নিশ্চিত করেছে। গত বছরের শেষে ব্রিটনির সাবেক স্বামী কেভিন ফেডারলাইন তার নিজস্ব স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘ইউ থট ইউ নিউ’ প্রকাশ করার পরপরই ব্রিটনির এই বড় আর্থিক সিদ্ধান্তের খবর সামনে এলো।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au