সর্বশেষ

এশিয়া কাপ আয়োজনে বদ্ধ পরিকর বিসিবি

  • 2:39 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ফেব্রুয়ারি-২০২৬ নিরপেক্ষ ভেন্যু বিবেচনায় তা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২০২৭ সালে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের আয়োজন সফলভাবে করতে বদ্ধ পরিকর বিসিবি।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবছরও ভারত সফর করতে আসবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ভারত আসবে, এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

২০২৭ এশিয়া কাপ সফলভাবে আয়োজন করতে হলে ভারতকেও আনতে হবে বাংলাদেশে। ওটিএনের সাথে আলাপকালে বিসিবি প্রধান বুলবুল বলেছেন, ‘এশিয়া কাপ ২০২৭ সালে হোস্ট করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব (ভারতকে আনার)। এর আগে এই বছর আগস্টে (ভারতের সাথে) দ্বিপাক্ষিক সিরিজ আছে আমাদের, তখনই বোঝা যাবে।’

ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘আমরা অবশ্যই আশাবাদী।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। সেদিন সকালে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনা। এখনও পর্যন্ত ভারতেই আছেন তিনি। মাঝের সময়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছিল, যার প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। ২০২৫ সালের বাংলাদেশ সফর পিছিয়ে দেয় বিসিসিআই। এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের একের পর এক প্রোপাগান্ডাও বাংলাদেশের প্রতি ভারতীয়দের বিরূপ মনোভাবের বড় কারণ।

চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। দেখা যাক, সেই সিরিজ মাঠে গড়ায় কিনা।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au