পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা
ওটিএন বাংলা ডেস্ক : পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর এলাকার মনোয়ারা প্লাজা মার্কেটের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের সদস্য ছিলেন। তিনি বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। তবে প্রায় তিন মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন ডালিয়া। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে তিনি একাই থাকতেন। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফ্ল্যাটের মেঝেতে গলাকাটা মরদেহ পড়ে ছিল এবং সেখানে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করবেন। নিহতের সন্তানদের সঙ্গে কথা বলে তাঁর কারও সঙ্গে বিরোধ ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au