সর্বশেষ

১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটালো জিম্বাবুয়ে

  • 2:50 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ফেব্রুয়ারি-ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। আর তিনবার সুপার ওভার খেলেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি আফগানিস্তান। তবে এই দুই দল না পারলেও ঠিকই বড় দলের বিপক্ষে জয় তুলে নিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম অঘটন ঘটালো সিকান্দার রাজার দল।

শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৪৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মুজারাবানি ও ইভান্স মিলে পাওয়ার প্লেতেই নেন চারটি উইকেট। এরপর চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। তখন পর্যন্ত জয়ের স্বপ্ন দেখছিলো অজিরা। কিন্তু ম্যাক্সওয়েল ফিরলে আর দলকে জেতাতে পারেননি রেনশো।

ব্যক্তিগত ফিফটি পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ম্যাট রেনশো। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। দলনেতা ট্রাভিস হেড করেন ১৭ রান। বাকি ব্যাটারদের কেউই দশের কোটায় স্পর্শ করতে পারেননি। এছাড়া রানের দেখা পাননি তিনজন ব্যাটার।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক ট্রাভিস হেড। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় রোডেশীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। মাত্র ২১ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি।

দ্বিতীয় উইকেট জুটিটা আরও বড়। এবার রায়ান বার্লকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস। এরপর সিকান্দার রাজাকে নিয়ে শেষ পর্যন্ত খেলে যান বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫৬ বলে খেলা তার ইনিংসটি সাতটি চারে সাজানো। এদিকে ২৫ রানে অপরাজিত থাকেন রাজা।

মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au