বাংলাদেশ

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

  • 10:55 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক তরুণকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে শহরের ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম শহরের মাটিডালি বিমান মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় ঢালাই মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, সকালবেলা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফাহিম। পথিমধ্যে মহাসড়কে পৌঁছালে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, ফাহিমের বড় বোনকে একই এলাকার তন্ময় নামে এক যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে অন্যত্র তার বিয়ে হলেও উত্ত্যক্ত করার ঘটনা থামেনি। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি তোলেন ফাহিম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরিবারের দাবি, এর আগেও এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

স্বজনরা জানান, আগের ঘটনার জেরে ক্ষোভ থেকেই শনিবার সকালে ফাহিমকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার প্রাণ বাঁচাতে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে গ্রেপ্তার, মেলেনি জামিন

ওটিএন বাংলা রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে চেকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মন্দিরপাড়া…

বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর এক গভীর শোক, বেদনা ও কলঙ্কের দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ আশ্রয়ে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা…

জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, নির্বাচনের আগে বিকল্প পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এমনকি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত…

গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার, গ্রেপ্তার ৩০

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব…

তারেক রহমানের জামানায় উচ্চশিক্ষায় উল্টো চিত্র, শিক্ষার্থীদের অপেক্ষায় থাকবে বিশ্ববিদ্যালয়গুলো

ভাস্কর দত্ত: তারেক রহমানের সরকারের সময়ে উচ্চশিক্ষায় ভর্তির চিত্রে দেখা দিয়েছে উল্টো সমীকরণ। আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকলেও এবার ভর্তিযোগ্য আসনের…

১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au