বাংলাদেশ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার, গ্রেপ্তার ৩০

  • 2:12 pm - November 03, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার।

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি মামলার মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধের অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে এবং পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের কারণে গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এই শাখার আরও খবর

জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, নির্বাচনের আগে বিকল্প পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এমনকি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত…

তারেক রহমানের জামানায় উচ্চশিক্ষায় উল্টো চিত্র, শিক্ষার্থীদের অপেক্ষায় থাকবে বিশ্ববিদ্যালয়গুলো

ভাস্কর দত্ত: তারেক রহমানের সরকারের সময়ে উচ্চশিক্ষায় ভর্তির চিত্রে দেখা দিয়েছে উল্টো সমীকরণ। আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকলেও এবার ভর্তিযোগ্য আসনের…

১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।…

পরীক্ষায় নকলের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কারের পর স্কুলের পেছনে দুই দফা বিস্ফোরণ

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনি পরীক্ষায় মুঠোফোন দেখে নকলের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারের কিছুক্ষণ পর বিদ্যালয়ের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী…

মেলবোর্ন কাপের ১৬৬তম আসর আজ, শিরোপার লড়াইয়ে নজর পাঁচ ঘোড়ায়

অস্ট্রেলিয়ার ঘোড়দৌড়ের অন্যতম বড় আয়োজন মেলবোর্ন কাপের ১৬৬তম আসর বসছে আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। দেশটির ফ্লেমিংটন রেসকোর্সে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে দর্শক, ঘোড়ার…

লংমার্চ থেকে সরকার পতনের হুমকি, জামায়াত-এনসিপির লক্ষ্য কি?

ওটিএন বাংলা রিপোর্ট : সরকার গঠনের আট মাস না পেরোতেই রাজপথে সরব হয়ে উঠেছে বিরোধী দল। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জ্বালানি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au