শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ
মেলবোর্ন, ২৯ এপ্রিল- সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…
মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব আয়োজন করা হচ্ছে।
এদিকে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও একই দিনে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। সে লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি ২০৯টি আসনে জয় পেয়েছে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
অন্যদিকে, এক সময়ের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au