১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন
লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…
মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনাসহ সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দলটি।
শনিবার বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছিল। তবে বিভিন্ন আসনে কারচুপি, জালিয়াতি ও ভোট প্রদানে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে তাদের কাছে তথ্য এসেছে। অনেক ক্ষেত্রে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জুবায়ের দাবি করেন, প্রায় ৩০টি আসনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ফলাফলের কাগজে কাটাকাটি, ওভাররাইটিং ও ঘষামাজার মতো ঘটনা দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনের দিনই এসব বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল বলে জানান তিনি।
কিছু আসনে ফল দ্রুত ঘোষণা করা হলেও ইচ্ছাকৃতভাবে কয়েকটি আসনে ফল প্রকাশ বিলম্বিত করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। ঢাকার কয়েকটি আসনে ভোর পর্যন্ত অপেক্ষা করে ফলাফল সংগ্রহ করতে হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন, যেসব আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভোট পুনর্গণনার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে। আইনগতভাবে যেসব পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, দল সেগুলো গ্রহণ করবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে জুবায়ের বলেন, বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী, সমর্থক ও এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে নারী কর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ পর্যন্ত শতাধিক ঘটনার তথ্য তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।
গণমাধ্যমে প্রকাশিত সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের তথ্য উল্লেখ করে তিনি নতুন রাজনৈতিক বাস্তবতায় সহিংসতামুক্ত পরিবেশ প্রত্যাশা করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au