সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে বিগ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

  • 4:49 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-ফেভারিট হিসেবেই বিশ্বকাপের মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তার প্রমাণ এবার মাঠেও রাখছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেতার জন্য দরকার ছিল ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকা কি না ৪ ওভারেই তুলে ফেলল ৬২ রান। জয়টা তখনই তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় তারা। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।

ঝড়ো শুরুর পর দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা আর কঠিন হওয়ার কথা ছিল না এমনিতে। ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক আউট হলে পঞ্চম ওভারেই অবশ্য তাদের উদ্বোধনী জুটিটা থেমে যায়।

তবে ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় আরেক ওপেনার অধিনায়ক এইডেন মার্করাম প্রোটিয়াদের জয়ে এনে দিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে। মাত্র ১৯ বলে ফিফটি করেছেন মার্করাম।

দ্রুততম ফিফটির কয়েকটি রেকর্ডও করেছেন নিজের নামে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি ককের ২১ বলের ফিফটি ছাড়িয়ে এখন টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্রুততম পঞ্চাশের রেকর্ডটা তাঁরই।

মার্করামের ঝড়ে ভর করে ৭.৩ ওভারেই দলীয় ১০০–ও করে দক্ষিণ আফ্রিকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় দ্রুততম দলীয় ১০০ করার রেকর্ড। এরপর আর কাজটা কঠিন হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য।

শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ডের রানটা এক সময় ২০০ ছাড়িয়ে যাবে বলেই মনে হচ্ছিল। পাওয়ার প্লের ৬ ওভারে ৮৩ রান তুলে ফেলে তারা। ততক্ষণে যদিও ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।

১৪ ওভারে তাদের রান ছিল ১৩৮। তবে হুট করেই ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরে আর বেশি দূর যেতে পারেনি। ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নেন ৪ উইকেট।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au