সর্বশেষ

টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন তামিম ইকবাল!

  • 5:02 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা। ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের সুযোগ পেলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি ‘জাতীয় সরকার’ আদলে সর্বজনীন মন্ত্রিসভা গঠনের কথা ভাবছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান বর্তমানে মন্ত্রিসভার পরিধি ও সদস্যদের বিষয়ে নিবিড়ভাবে পর্যালোচনা বা ‘টেবিল ওয়ার্ক’ করছেন, যেখানে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বের অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আলোচনার মধ্যেই, বিএনপি জোট সরকার চাচ্ছে, দেশের ক্রীড়াঙ্গন পরিচালনার দায়িত্বে এমন কাউকে আনতে যারা মাঠের লড়াই থেকে উঠে এসেছেন এবং দেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়েছেন।

জানা যায়, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক তারকা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার যে পরিকল্পনা চলছে, তার মূল লক্ষ্য হলো প্রশাসনিক কাজের সাথে মাঠের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো।

বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে এবং তার পরপরই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিম ইকবালকে আনার সম্ভাবনা নিয়ে রেখেছে। তবে নির্ভর করছে দলের সিনিয়র নেতাদের কি়ছু সিদ্ধান্তের উপর।

এই শাখার আরও খবর

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au