সর্বশেষ

প্রত্যাবর্তন ম্যাচে সিআর সেভেনের চমক

  • 3:44 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-আর্থিক বিষয় ও দলবদল ইস্যু নিয়ে আল নাসরের সঙ্গে বিরোধে জড়িয়ে বেশ কয়েক ম্যাচ মাঠে নামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল। তবে, আপাতত ভালো খবর–আল নাসরের হয়ে খেলায় ফিরেছেন এই পর্তুগিজ। বিরোধের জেরে দুই ম্যাচ মিস করার পর সৌদি প্রো লিগে আল নাসরের শুরুর একাদশে ফিরেই গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন।

রিয়াল মাদ্রিদের এক সময়ের সতীর্থ করিম বেনজেমাকে লিগ প্রতিদ্বন্দ্বী আল হিলাল দলে ভেড়ানোয় অসন্তুষ্ট ছিলেন ছিলেন রোনালদো। অন্যদিকে ট্রান্সফার মার্কেটে আল-নাসর নানা সীমাবদ্ধতার মুখে পড়েছিল। এসব কারণে তিনি কার্যত ‘বিদ্রোহ’ করে বসেছিলেন।

আল-ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদো আবার শুরুর একাদশে জায়গা পান এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেন। ম্যাচটিতে রোনালদো ও আয়মান ইয়াহিয়ার গোলে ২-০ গোলে জয় পায় আল নাসর।

এর আগে চলতি মাসে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলেননি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্লাবের ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্টির কারণেই তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন।

রোনালদোর অভিযোগ ছিল, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে আল-নাসরের যথেষ্ট শক্তি বৃদ্ধি করেনি, অথচ আল-হিলাল বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রেখেছে। এ সপ্তাহে আলোচনা হয় এবং বকেয়া বেতন পরিশোধ ও ক্লাব নির্বাহীদের হাতে বেশি পরিচালন ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে বলে জানা যায়। এরপরই রোনালদো দলে ফেরার সিদ্ধান্ত নেন।

সৌদি প্রো লিগ এক বিবৃতিতে জানায়, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই আল-নাসরের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো শীর্ষ প্রতিযোগীর মতো সেও জিততে চায়। তবে কেউই—যত বড় তারকাই হোক—নিজ ক্লাবের বাইরের সিদ্ধান্ত নির্ধারণ করে না।’

মাঠে ফিরে নিজের গুরুত্ব প্রমাণ করতে সময় নেননি রোনালদো। ম্যাচের ১৮তম মিনিটে সাদিও মানে পেনাল্টি বক্সে পাস দিলে রোনালদো প্রথম স্পর্শেই বল জালে জড়ান। সুযোগটির এক্সপেক্টেড গোল রেশিও মাত্র ০.২১ হলেও, স্বভাবসিদ্ধ নিখুঁত ফিনিশিংয়ে দলে এগিয়ে দেন এই ৪১ বছর বয়সী ।

এর আগেই অবশ্য গোল পেতে পারতেন। প্রথম মিনিটেই একটি শট বারের ওপর দিয়ে মারেন এবং পরে মারসেলো ব্রজোভিচের পাসে বক্সের বাইরে থেকে শট নেন। শুরুর দিকে জোয়াও ফেলিক্স ও কিংসলে কোম্যানও সুযোগ পেয়েছিলেন।

ম্যাচের আগে আল-হিলালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে আল নাসর লিগ টেবিলে তৃতীয় স্থানে ছিল। ম্যাচের পর পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ১–এ, তবে আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে।

ব্যক্তিগতভাবে রোনালদো গোল্ডেন বুটের দৌড়েও আছেন। আল আহলি’র স্ট্রাইকার ইভান টনি তালিকার শীর্ষে, আর আল কাদসিয়াহ’র জুলিয়ান কুইনোনেসও এই পর্তুগিজের চেয়ে এগিয়ে। শনিবারের গোলটি ছিল মৌসুমে রোনালদোর ১৭তম গোল।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ইয়াহিয়া গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এই শাখার আরও খবর

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au