সর্বশেষ

বাংলাদেশ না থাকায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বিসিবি সভাপতি বুলবুল

  • 3:56 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

১৫ ফেব্রুয়ারি-বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ অবশেষে মাঠে গড়াচ্ছে। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মেলবোর্ন সময় রাত সাড়ে ১২টায় গড়াবে সুপার সানডের ধামাকা।

ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের এই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কলম্বো না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওটিএন বাংলাকে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সভায় অংশ নিয়ে এরই মধ্যে কুয়েত থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি৷

এর আগে বুলবুল ইঙ্গিত দিয়েছিলেন যে, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বরফ গলাতে তিনি কলম্বোতে অন্য এশীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ম্যাচটি দেখতে যেতে পারেন। লাহোরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বড় ম্যাচে উপস্থিত থাকার জন্য তিনি আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণও পান।

বাংলাদেশ যেহেতু খেলছে না, তিনি বলেছেন, ‘শুধু ম্যাচ দেখতে সেখানে কেন যাবো?’ তাই তিনি যেতে অস্বীকৃতি জানান।’

তিনি আরও বলেন, ‘হয়তো প্রথমে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে বুঝেছেন বাংলাদেশ না খেললে অযথা যাওয়ার কোনো মানে হয় না।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে নিজেদের কাজের ভিডিও ধারণ করছেন ভারতের শ্রমিকেরা

ভারতের বেঙ্গালুরুতে গত চার বছর ধরে চুল কাটা ও দাড়ি ছাঁটার কাজ করছেন মোহাম্মদ আশিম। তবে সম্প্রতি তাঁর কাজের ধরনে এসেছে নতুন সংযোজন। এখন মাথায়…

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হালনাগাদ…

নিজ ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা…

রাহেল রাজিবের কবিতা: শব্দের শরীরে বোধের অনুরণন

কবিতা বোধের অনুরণন কিংবা নান্দনিক শিল্পভাষা—যেখানে মূর্ত জীবনচিত্রের আড়ালে বিমূর্ত অনুভূতিগুলো শব্দের অবয়ব লাভ করে। মানুষ, পৃথিবী, ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, সময়ের অভিঘাত, স্মৃতির আলো-অন্ধকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au