সর্বশেষ

জুরি বোর্ডের মন্তব্যে তীব্র ক্ষোভ, সরে দাঁড়ালেন অরুন্ধতী

  • 9:05 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- গাজা ইস্যুতে জুরি বোর্ডের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে অরুন্ধতী রায় সরে দাঁড়ালেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বার্লিনালে) থেকে। বুকারজয়ী এই ভারতীয় লেখিকা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়ে উৎসবের জুরি সদস্যদের ‘অযৌক্তিক ও সংবেদনহীন’ মন্তব্যের প্রতিবাদেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বছর উৎসবের ক্লাসিক বিভাগে প্রদর্শিত হওয়ার কথা ছিল তাঁর লেখা চিত্রনাট্যের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’। কিন্তু সাম্প্রতিক বিতর্কের জেরে নিজের অংশগ্রহণ প্রত্যাহার করেন তিনি। এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে অরুন্ধতী জানান, শিল্পী ও বুদ্ধিজীবীদের নীরব থাকা উচিত নয়—বিশেষ করে যখন মানবিক বিপর্যয় চোখের সামনে ঘটে চলেছে।

বিতর্কের সূচনা হয় এবারের সাত সদস্যের জুরি বোর্ডের প্রধান, জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্স-এর মন্তব্য ঘিরে। তিনি বলেন, “আমরা যদি রাজনৈতিক সিনেমা বানাই, তাহলে রাজনীতির অঙ্গনে প্রবেশ করব। কিন্তু আমরা রাজনীতির প্রতিপক্ষ—আমাদের কাজ মানুষের জন্য, রাজনীতিবিদদের জন্য নয়।”

একই সুরে আরেক জুরি সদস্য ইভা পুশচিনস্কা মন্তব্য করেন, পরিচালকদের কাছে ইজরায়েল না প্যালেস্টাইন—কাকে সমর্থন করছেন তা জানতে চাওয়া ‘অন্যায়’। তাঁর ভাষায়, “বিশ্বে আরও অনেক যুদ্ধ আছে যেখানে গণহত্যা হয়, কিন্তু সেগুলো নিয়ে আমরা কথা বলি না।”

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অরুন্ধতী রায় লেখেন, “আমি হতবাক ও বিরক্ত। গাজায় যা ঘটছে, তা স্পষ্টতই ইজরায়েলের হাতে প্যালেস্তিনীয় জনগণের হত্যা। এই যুদ্ধ বন্ধে শিল্পী, লেখক ও চলচ্চিত্র নির্মাতাদের তাঁদের সাধ্যের সবটুকু দিয়ে আওয়াজ তোলা উচিত।” তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ইউরোপের একাধিক দেশের প্রশাসন এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ও আর্থিক সহায়তা দিয়েছে—ফলে তারাও দায় এড়াতে পারে না।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘গড অফ দ্য স্মল থিংস’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার অর্জন করেন অরুন্ধতী রায়। সাহিত্যের পাশাপাশি রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে তাঁর স্পষ্ট অবস্থান বরাবরই আলোচনার জন্ম দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না।

অরুন্ধতীর এই সিদ্ধান্তে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর মতো একজন প্রাজ্ঞ ও প্রভাবশালী কণ্ঠের অনুপস্থিতি উৎসবের জন্য নিঃসন্দেহে ক্ষতি। তবে বিতর্কের আবহে বার্লিনালে এখন নতুন করে প্রশ্ন উঠেছে—শিল্প কি রাজনীতির ঊর্ধ্বে, নাকি সময়ের দাবিতে তাকে অবস্থান নিতেই হয়?

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au