বাংলাদেশ

ধানমন্ডি-৩২–এ ফুল দিতে এসে ঢাবি অধ্যাপকসহ ৫ জন আটক

  • 10:50 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি-৩২ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। তবে তিনি দাবি করেন, তাদের আটক করা হয়নি।

এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন হিসেবে উল্লেখ করে লেখেন, বিকেল ৪টায় ধানমন্ডি-৩২–এ জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ভগ্ন বাসভবনে গিয়ে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পাশাপাশি তিনি অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানান।

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকেলে ধানমন্ডি-৩২ এলাকায় উপস্থিত হলে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au