বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে ফয়সাল মাহমুদকে অপসারণ

  • 2:56 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি-  ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে সাত মাস আগেই তাকে দায়িত্ব থেকে সরানো হলো।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা জানানো হয়।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ফয়সাল মাহমুদকে দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বাংলা আউটলুকের সম্পাদক ছিলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লিসহ বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে একাধিক পদে রদবদল আনে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়।

এদিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে সরকারি আদেশে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই শাখার আরও খবর

নোয়াখালীর সেনবাগে হিন্দুদের বসতঘরে আগুন, নেপথ্যে কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর সেনবাগে ভোররাতে হিন্দু পরিবারের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে…

ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট…

থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসা ১৫ দিনে সীমিত করার দাবি

থাইল্যান্ডে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ ও অবস্থানের ওপর কড়াকড়ি আরোপের দাবিতে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। দেশটির পর্যটননগরী ফুকেতে গত শনিবার (৩১ অক্টোবর) পৃথক দুটি প্রতিবাদ কর্মসূচি…

কুইবেকের বিদ্যালয়ে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা

কানাডার কুইবেক প্রদেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হিজাব, পাগড়ি ও ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি কিপ্পা পরার ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে নতুন সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যালয়ে…

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার…

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে গ্রেপ্তার, মেলেনি জামিন

ওটিএন বাংলা রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে চেকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মন্দিরপাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au